নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পেটের খিদে সহ সংসারের অভাব মেটাতে কি না করতে হয়। তেমনই ঘর জামাইয়ের জীবন ছেড়ে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান কাঁকসার দেবাশীষ বাগদি। সংসারের চাহিদা মেটাতে গিয়েই হল বিরাট বিপদ। চেন্নাইয়ে গিয়ে হঠাৎই নিখোঁজ দেবাশীষ। বাকি শ্রমিক বন্ধুরা বাড়ি ফিরলেও তার খোঁজ মেলেনি। অনিশ্চয়তায় দিন গুনছে পরিবার।
সূত্রের খবর , কাঁকসার শিবপুরে ঘরজামাই হিসেবে দিন কাটাতেন দেবাশীষ। সংসারের অভাব বুঝতে পেরে আগষ্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে চেন্নাইয়ের আইপটঙ্গল এলাকায় যান। সেখানে এক ঠিকাদারের বাড়িতে আশ্রয় নেন। তবে প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশীষ। সঙ্গীরা হন্যে হয়ে খোঁজ করলেও কোনো খবর পাওয়া যায়নি। ফিরে এসে সব ঘটনা জানানো হলে কান্নায় ফেটে পরে পরিবার।
দেবাশীষের কাকা শশুর বাদল বাগদি বলেছেন , "তাপস ধর নামে এক ঠিকাদার দেবাকে কাজের জন্য চেন্নাই নিয়ে যায়। তবে ওর কোনো পরিচয়পত্র নিয়ে যায়নি। সবকিছুই আমাদের ঘরে ছিল। খবর পাওয়ার পরেই আমি ওদের সঙ্গে যোগাযোগ করে বলি আগে সবকিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে। আমি এখান থেকে ওর আধার কার্ড , ভোটার কার্ড সব ছব তুলে পাঠালাম।"
বাদল বাগদি আরও বলেন, "ওরা ফিরে আসার পর আমি জিজ্ঞেস করি থানায় ডায়েরি করেছে কিনা। কিন্তু ওরা কিছুই না করে এখানে ফিরে আসে। স্থানীয় পুলিশকে জানানো হলে ওনারা বলছেন ওখানে ডায়েরি করা আগে দরকার ছিল। সেসব না করে ওরা কেন চলে এসেছে। আমরা চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। জানিনা এখন ও কোথায় , বেঁচে আছে না মরে গেছে সেটাও জানিনা।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা