নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR নিয়ে মতুয়া মহলে দীর্ঘদিন ধরে চলা অনশন আন্দোলনের অবসান হতে চলেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে সাড়া দিয়ে সোমবার দুপুরে অনশন প্রত্যাহারের ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তবে অনশন তোলার সঙ্গেই তিনি জানালেন, এবার শুরু হবে বৃহত্তর আন্দোলন।
SIR এর ফলে বহু মতুয়া পরিবারের নাম বাদ পড়তে পারে এই আশঙ্কা থেকে কয়েকদিন ধরে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছিলেন তৃণমূল পন্থী মতুয়ারা। শুরুতে ২৫ জন মতুয়া অনশনে শামিল হলেও অসুস্থতার কারণে অনশন থেকে সরে দাঁড়ান ১৫ জন। পরে মমতাবালা ঠাকুর অনশনে যোগদান করেন। মমতাবালা ঠাকুর সহ ১০ জন এতদিন অনশন চালিয়ে যাচ্ছিল।
এরই মধ্যে রবিবার ঠাকুরবাড়িতে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। তৃণমূলের প্রতিনিধি দল এসে তাঁর চিঠি মমতাবালার হাতে তুলে দেয়। চিঠিতে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয় এবং মতুয়াদের উদ্বেগের প্রতি সম্মান জানানো হয় বলে জানা গেছে। এরপরই রাতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন মমতাবালা ঠাকুর।
তিনি ঘোষণা করেন, ' সোমবার বেলা ১২ টা নাগাদ অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। তার চিঠিকে সম্মান জানিয়ে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি।' তবে অনশন প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট বার্তা দেন, SIR এর নামে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না। মতুয়াদের অধিকার রক্ষায় শিগগিরই বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের