নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। পুরোনো একটি ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ ঘিরে ফের সরগরম রাজনৈতিক মহল।
অভিজিৎ দাস ওরফে ববি দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার অঞ্চলে বিজেপির সক্রিয় মুখ হিসেবেই পরিচিত। গত লোকসভা নির্বাচনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবেও লড়েছিলেন। এবার তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, ২০১৮ সালে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে তাকে ঘিরে বেধড়ক মারধর করা হয়। যার জেরে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। সেই সময় প্রাণনাশের আশঙ্কাও তৈরি হয়েছিল বলে দাবি অভিযোগকারীর।
ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করলেও তৎকালীন প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেছেন ববি। বর্তমান পরিস্থিতিতে ফের সেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৬ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের