নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। ডায়মন্ড হারবারে তাকে ঘিরে ধরে একদল যুবকের ‘গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিহার নির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল করতে গিয়ে ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় আক্রান্ত হয়েছিলেন একদল বিজেপি কর্মী। বৃহস্পতিবার তাদের সঙ্গে দেখা করতেই সেখানে পৌঁছোন সুকান্ত মজুমদার। বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময়ই আচমকা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল যুবক। তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকে যুবকেরা।
বিক্ষোভকারীরা নিজেদের বিজেপি নেতা দিলীপ ঘোষের অনুগামী বলে দাবি করলেও সুকান্তের অভিযোগ, তারা আসলে তৃণমূলের লোক, যারা ইচ্ছাকৃতভাবে গলায় গেরুয়া উত্তরীয় পরে বিজেপি সমর্থক সেজে বিক্ষোভ দেখাচ্ছিল। তাঁর কথায়, 'আমাকে আক্রান্ত বিজেপি কর্মীদের কাছে যেতে না দেওয়ার জন্য তৃণমূল আগেই পরিকল্পনা করেছিল। কিন্তু তারা আমাদের আটকাতে পারেনি।'
ঘটনাস্থলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছে সুকান্তকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। বিক্ষোভকারীদের পরিচয় নিয়েও উঠছে প্রশ্ন। সুকান্তের দাবি, ' যদি সত্যিই বিজেপির কেউ হত, তাহলে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেল না কেন? গেরুয়া টিপ, গেরুয়া উত্তরীয় পরে পরিচয় গোপন করার চেষ্টা হয়েছে।'
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা