নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR ইস্যুকে ঘিরে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, ঠিক তখনই বারুইপুরের সভামঞ্চে ঘটল চাঞ্চল্যকর দৃশ্য। বারুইপুরে অভিষেকের মঞ্চে উপস্থিত হল SIR তালিকায় ‘মৃত’ বলে উল্লেখ করা ব্যক্তিরা। সভামঞ্চ থেকে ফের একবার কার্যত প্রশাসনিক তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
সম্প্রতি রাজ্যে প্রকাশিত হয়েছে SIR খসড়া তালিকা। আর এই তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় উঠে এসেছে বিতর্ক। তালিকায় দেখা গেছে একাধিক জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে। যা সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে। আর এই SIR এর বিরোধিতা করে নতুন বছর থেকে মাঠে নেমেছে শাসক শিবির। যার সূত্রপাত হয়েছে শুক্রবার বারুইপুর থেকে। এদিন বারুইপুরের মঞ্চ থেকে নির্বাচন কমিশন সহ কেন্দ্রকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক।
শুধু তাই নয়, সভামঞ্চে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য। বারুইপুরের সভায় র্যাম্প ধরে মঞ্চে হাঁটিয়ে আনা হয় তিনজনকে দুজন পুরুষ ও এক জন মহিলাকে। অভিযোগ, SIR-এর খসড়া তালিকায় তাদের মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ, তারা সকলেই জীবিত, স্বচক্ষে উপস্থিত হয়ে নিজেদের পরিচয় দেন সভামঞ্চে। জানা গেছে, দুজনের বাড়ি মেটিয়াবুরুজ এলাকায় এবং এক জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।
অভিষেকের দাবি, এই ঘটনা প্রমাণ করে SIR প্রক্রিয়ায় কতটা ভয়াবহ গাফিলতি ও ভুয়ো তথ্যের ব্যবহার হচ্ছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। যদি জীবিত মানুষকে মৃত দেখানো হয়, তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার কতটা সুরক্ষিত? তিনি বলেন, এই ধরনের তালিকা গণতন্ত্রের জন্য বিপজ্জনক এবং মানুষের মৌলিক অধিকার হরণের শামিল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের