নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ঘোষণা। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেন আর জি কর কাণ্ডে নিহত-নির্যাতিতার মা রত্না দেবনাথ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের পরিচয় প্রকাশ্যে আনেন তিনি। এসময় তার পাশে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রত্না দেবনাথ জানান, আদালতের অনুমতি পাওয়ার পরই তিনি প্রকাশ্যে নিজের নাম ও পরিচয় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন ‘অভয়ার মা’ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। প্রায় ৫৯৪ দিন পর প্রথমবারের মতো নিজের পরিচয়ে সামনে আসেন রত্না দেবনাথ। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে তার নাম প্রকাশে আর কোনও আইনি বাধা নেই। মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
এদিন রত্না দেবনাথ আরও বলেন, ' একটা মাত্র পরিবার, ঘোষ পরিবার গোটা পানিহাটিকে দুর্নীতিতে ডুবিয়ে রেখেছে। মানুষ এর প্রতিবাদ করতে ভুলে গিয়েছে। তাই আমি জিতলে পানিহাটির মানুষ জিতবে। পানিহাটির মানুষ তাদের মনের কথাটা বলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের