নিজস্ব প্রতিনিধি , হুগলী - এসএসসি মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অযোগ্যদের তালিকায় এবার যুক্ত হল আরামবাগের তিনজনের নাম। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তৃণমূল নেত্রী সাহিনা সুলতানা ও তার ভাইয়ের স্ত্রীর নাম।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত হয় এসএসসির অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা। তাতে হুগলি জেলার আরামবাগ মহকুমার তিন বাসিন্দার নাম রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি নজর কাড়ছে খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম। সাহিনা সুলতানা শুধু সাধারণ নেত্রী নন। তিনি পরপর তিনবার হুগলি জেলা পরিষদের সদস্যা ছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শিক্ষা কর্মাধ্যক্ষের পদে দায়িত্ব সামলান।
তবে তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা কর্মাধ্যক্ষের পদে থাকাকালীন তিনি এসএসসিতে চাকরি পান। প্রথমে বাঁকুড়ার এক স্কুলে, পরে খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। তবে স্থানীয়দের অভিযোগ, জেলা পরিষদের কাজ সামলাতে গিয়ে স্কুলে খুব একটা যেতেন না তিনি।
তবে সাহিনা সুলতানা এক নন। অযোগ্যদের তালিকায় উঠে এসেছে তার ভাই মইনুল হকের স্ত্রী নমিতা আদকের নামও। মইনুল হক খানাকুলের এক প্রভাবশালী নেতা। এছাড়া, হুগলী জেলা থেকেই বিভাস মালিক নামে আরও একজন চাকরিহারার নাম রয়েছে দাগিদের তালিকায়।
নিজের চাকরি বাতিল হওয়া প্রসঙ্গে সাহিনা সুলতানা জানিয়েছেন, 'বিষয়টি আদালতে বিচারাধীন। কিসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করল আদালত। আমি এই পরীক্ষার পাশাপাশি ২০১৬ সালের আপার প্রাইমারির পরীক্ষাতেও পাশ করেছিলাম। তাই পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।'
যদিও বিরোধীদের দাবি, অযোগ্য প্রার্থীদের এই তালিকা স্পষ্ট করে দিচ্ছে, নিয়োগ দুর্নীতির শিকড় কতটা গভীরে ছড়িয়ে ছিল। সুকান্ত মজুমদারের বক্তব্য, এই তালিকা কিছুই না আরও অনেকের নাম রয়েছে যেগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের