নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ফের পরকীয়ার ঘটনা। পাড়ার এক বৌদিকে নিয়ে পালিয়ে গেল এক বিবাহিত যুবক। এরপরই মেলাঘর থানার দ্বারস্থ হন যুবকের স্ত্রী। অন্যদিকে, ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যান মহিলার স্বামী। ঘটনায় তুমুল শোরগোল পড়েছে আগরতলায়।
সূত্রের খবর , সোমবার খোরশেদ আলমের স্ত্রী আনোয়ারা বিবি তিন বছরের ছেলেকে নিয়ে তেল কাজলার হানিফ মিয়ার সঙ্গে পালিয়ে যান। হানিফ মিয়ার ঘরে এক ছেলে এক মেয়ে। সত্যিটা জানার পরই মেলাঘর থানার অভিযোগ জানাতে যায় দুই পক্ষ। ঘটনাটি শোনার পরেই দুজনকে খুজতে তদন্ত শুরু করে পুলিশ। দুই পলাতকের বিরুদ্ধেই ছি ছি শুরু করেছেন স্থানীয়রা।
আনোয়ারা বিবির স্বামী খোরশেদ আলম জানিয়েছেন , "সম্পর্কটা দীর্ঘদিন ধরেই চলছিল। তাই আজকে এই পরিণতি। কাউকে কি ওইভাবে ধরে রাখা যায়। তবে আমি ভাবিনি আমায় ছেড়ে চলে যাবে। অনেকদিন ধরেই অন্যরকম মনে হচ্ছিল। হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সত্যি বলতে একটু অন্যরকমই আন্দাজ করেছিলাম। তবে পালিয়ে গেছে আর কি বলব। যে থাকার নয় সে যাবেই। তবে আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। যেভাবেই হোক আমায় সন্তানকে ফিরিয়ে দিতেই হবে। কারণ, ওমন উশৃঙ্খল মা ছেলে মানুষ করতে পারবেনা।"
হানিফ মিয়ার স্বামী ফাতেমা বিবি জানিয়েছেন , "এইভাবে আমাদের ছেড়ে ও চলে যেতে পারেনা। ওর দুটো সন্তান আছে। ওর দায়িত্ব আছে। আমার দায়িত্ব পূরণ করুক না করুক ওর সন্তানদের ওকেই দেখতে হবে। এইভাবে আমি দুজনকে নিয়ে যাব কোথায়। আমার স্বামীকে খুঁজে বার করে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। সম্পর্ক অনেকদিন ধরে না থাকলে এই কুকীর্তি করা সম্ভব নয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের