নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - একের পর এক গাড়ি দুর্ঘটনায় আতঙ্কিত পাহাড়গামী পর্যটকরা। ফের সেই একই চিত্র। সোনাদা-দার্জিলিং-শিলিগুড়ি রুটে একটি চার চাকা নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় খাদে। মর্মান্তিক দুর্ঘটনা মৃতের সংখ্যা ২। আহত হয়েছেন প্রায় ৬ জন।
সূত্রের খবর , শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল একটি টাটা সুমো গাড়ি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ ফুট নীচে খাদে পড়ে যায় গাড়িটি। শব্দ পেয়েই ছুটে আসে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে সেখানে যোগ দিয়ে বাকি আহতদের উদ্ধার করে সোনাদা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় কর্শিয়াং দমকল বিভাগ। গাড়ির নম্বর WB 76 7788।
ঘটনার তদন্ত করে প্রত্যেকের নামও জানতে পারে পুলিশ। প্রাথমিক অনুমান , রাস্তা সংকীর্ণ হওয়ায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই দুর্ঘটনা। আহতদের পরিবারে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনার পর পাহাড়ি পথে পর্যটন মরশুমে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আবহাওয়া বেশ কয়েকদিন ধরেই প্রতিকূল। তাই পাহাড়ের রাস্তা থেকে যাতায়াত করা ভীষণই বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। তবে প্রকৃতির টানে কেউই এই মরশুমে পাহাড়ে আসার সুযোগ হাতছাড়া করেননা তাই প্রত্যেক পর্যটকদের প্রশাসনের তরফে সাবধানতার বার্তা প্রদান করা হয়েছে। পাশাপাশি গাড়ি চালকদেরও সতর্কবার্তা দেওয়া হয়।
মাত্র কয়েক সপ্তাহ আগে দার্জিলিং থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাঙ্খাবাড়ির রাস্তায় একটি গাড়ি প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এই ঘটনারও কিছুদিন আগে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় একটি যাত্রিবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন তিনজন। তাই পথ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভীষণই চিন্তিত প্রশাসন সহ পর্যটন ব্যবসায়ীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের