নিজস্ব প্রতিনিধি ,গ্যাংটক - পাহাড়ে ঘুরতে যেতে কে না ভালোবাসে! ঝর্না, বরফ আর প্রকৃতির টানে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় জমান সিকিমে। কিন্তু অনেক সময় ভূমিধস, যানজট আর দীর্ঘ রাস্তার ঝক্কি ভ্রমণের আনন্দ নষ্ট করে দেয়। এ বছর সেই চিন্তা অনেকটাই কমতে চলেছে। পুজোয় সিকিম ভ্রমণকারী পর্যটকদের জন্য রয়েছে সুখবর। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত ফের চালু হলো হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যাবেন পর্যটকরা।

সূত্রের খবর, পাহাড়ি রাস্তায় ভূমিধস, যানজট কিংবা দীর্ঘ পথের ঝক্কি ছাড়াই এবার আরামদায়ক ভ্রমণের সুযোগ দিচ্ছে সিকিম পর্যটন দফতর। শিলিগুড়ি -গ্যাংটক রুটে পরিষেবা দিচ্ছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড। এর আগে ২০২৩ সালে বড় কপ্টার চালু হলেও খারাপ আবহাওয়া ও নামার অসুবিধার কারণে পরিষেবা বন্ধ হয়ে যায় এবং দফতরের প্রায় ২০কোটি টাকার লোকসান হয়। সেই সমস্ত সমস্যা এড়াতেই এবার ছোট হেলিকপ্টার আনা হয়েছে, যাতে যাত্রা আরও সহজ ও দ্রুত হয়। ইতিমধ্যেই সফল ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে।
পর্যটন দফতর আশাবাদী, এই পরিষেবা একাধারে যেমন তাদের জন্য সুখকর হবে, যাদের চলাফেরা জনিত শারীরিক সমস্যা রয়েছে, অপরদিকে যাদের হাতে সময় কম, তাদের জন্যও বাড়তি স্বস্তি দেবে। শুধু গ্যাংটক নয়, এখান থেকে লাচেন, লাচুং ও গুরুডংমারের মতো জনপ্রিয় গন্তব্যে পৌঁছনো আরও সুবিধাজনক হবে।ভ্রমণপ্রেমীদের মতে, এতে শুধু সময়ই বাঁচবে না, বরং যাত্রাটাও হবে আরামদায়ক
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের