নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দেশের অন্যতম কৌশলগত প্রবেশদ্বার চিকেনস নেকে নিরাপত্তা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত–বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে তিনি জানালেন, অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে দ্রুত সম্পূর্ণ করা হবে অত্যাধুনিক ত্রিস্তরীয় স্মার্ট ফেন্সিং ব্যবস্থা। বসানো হবে ভার্চুয়াল ফেন্সিং ও থার্মাল ইমেজিং ব্যবস্থা। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
শনিবার জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জুম্মাগছ বিএসএফ আউটপোস্টে পৌঁছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে ওয়াচ টাওয়ারে উঠে মহানন্দা নদীপথ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরি করা হবে, যার মধ্যে দুটি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে গড়ে উঠবে।
পাশাপাশি ৭৭.০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনও করেন তিনি। বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করে তাদের সুবিধা-অসুবিধার কথাও শোনেন এবং পরে বৃক্ষরোপণ ও চা-চক্রে অংশ নেন। এরপর শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, ভুয়ো পরিচয়পত্র, চোরাচালান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএসএফ, এসএসবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং উত্তরবঙ্গের ছয় জেলার পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সীমান্তে ত্রিস্তরীয় স্মার্ট কাঁটাতারের বেড়া, নদীপথে স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং এবং উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম দ্রুত চালুর নির্দেশ দেন অমিত শাহ, যাতে স্থল ও জল উভয় পথেই নজরদারি আরও কার্যকর করা যায়। নতুন আউটপোস্ট, স্মার্ট ফেন্সিং এবং আধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে আরও কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের