নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের রক্তাক্ত নানুর। দীর্ঘদিনের বিবাদের জেরে শনিবার রাতে কীর্ণাহার থানার লডাঙা গ্রামে ছড়াল তীব্র সংঘর্ষ। ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন আরও একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, প্রায় এক বছর আগে গ্রামের মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সময়ের সঙ্গে সেই বিবাদ আরও গভীর আকার নেয়। শনিবার রাতে সেই পুরনো শত্রুতাই ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ। জানা যায়, রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন শেখ মকসুদ। অভিযোগ, সেই সময়ই তার উপর চড়াও হয় প্রতিপক্ষের লোকজন। প্রথমে বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, শেখ মকসুদকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ব্যাপক সংঘর্ষ। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলার অভিযোগ ওঠে। সংঘর্ষে দুপক্ষের মিলিয়ে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ মকসুদের। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের