নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পলাতক জাহাঙ্গীর খান-সহ তার কথিত ‘বাইক বাহিনী’। এই আবহে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফলতার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দীর্ঘদিনের অত্যাচারের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন স্থানীয়রা। নতুন প্রশাসনের কাছে এবার স্বাভাবিক পরিবেশ ফেরার আশা দেখছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ফলতা এলাকায় একচ্ছত্র আধিপত্য ছিল জাহাঙ্গীর খানের। বিরোধীদের ওপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, তোলাবাজি, ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ সে। এছাড়াও স্থানীয়দের দাবি, তার নির্দেশ ছাড়া এলাকায় কোনো কাজ হতো না। কেউ মুখ খুললেই তাকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করা হতো। এমনকি মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগও তুলেছেন অনেকে। এই দমবন্ধ করা পরিস্থিতির জেরে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন।
জাহাঙ্গীরের লোকজন ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও তোলাবাজির রাজত্ব কায়েম করেছিল। যার ফলে একাধিক কারখানা বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েন বহু শ্রমিক। ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসা থেকে শুরু করে পুজোর সময় জয় শ্রী রাম গান বাজানো- সবক্ষেত্রেই জাহাঙ্গীরের বাহিনীর চরম দাপট ছিল বলে সরব হয়েছেন ভুক্তভোগীরা। তবে জাহাঙ্গীর পলাতক থাকলেও আগামী ২১ মে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
বিজেপি সমর্থক সনৎ মণ্ডল বলেন, ‘২০১৯ সাল থেকে ফলতার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। যারা বিরোধী দল করত, তাদের ভোট দিতে দেওয়া হতো না। ঘরবাড়ি ভেঙে দেওয়া হতো। আমি দীর্ঘ ৭ বছর ঘরছাড়া ছিলাম। ভোটের জন্য এখন এলাকায় এসেছি। আমরা চাই সবাই এবার শান্তিতে থাকুক ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারুক’।
অন্যদিকে ভুক্তভোগী সৌমিত্র পুর্কায়েত জানান, ‘আমি যুব সাথির টাকা পাইনি বলে ভোট দেব না জানিয়েছিলাম। তার জেরে ৫০ জন লোক পাঠিয়ে আমাকে ভয় দেখানো হয়েছিল। সবকিছু জাহাঙ্গীরের নির্দেশেই হতো। এমনকি আমাদের ২ কাঠা জমিতে জোর করে পুকুর কাটিয়ে মাছ চাষ করা হতো, যার ধারেকাছে আমরা ঘেঁষতে পারতাম না। নতুন সরকারের ওপর আমাদের ভরসা আছে, ভোট মিটে গেলে এবার শান্তি পাব’।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের