নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - পালাবদলের পর এবার তমলুকে তৃণমূলের প্রভাবশালী নেতার বিরুদ্ধে বড় পদক্ষেপ। তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি চঞ্চল খাঁড়াকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় তমলুক জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে চঞ্চল খাঁড়াকে তার বাড়ি থেকে আটক করে তমলুক থানার পুলিশ। প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পরে অভিযুক্ত নেতাকে তমলুক জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চঞ্চলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জোর করে জমি দখল, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। তবে সাম্প্রতিক অভিযোগে আরও গুরুতর অভিযোগ সামনে আসে।
এক মহিলা অভিযোগ করেন, তাকে এবং তার পরিবারকে দিনের পর দিন হুমকি দেওয়া হয়েছে। এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি তার। শুক্রবার তমলুক থানা চত্বরে দাঁড়িয়ে অভিযোগকারী মহিলা বলেন, 'দিনের পর দিন হুমকি দিয়ে গেছেন চঞ্চল খাঁড়া। আমার মেয়ে রাস্তায় বেরলেই পাড়ার ছেলেরা কটূক্তি করত ওর মদতেই। ভয়ে ভয়ে দিন কাটিয়েছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের