নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পানীয় জলের সঙ্কটে বিক্ষোভ এলাকায়। আসানসোলের পুরনিগম এলাকায় পানীয় জলের সঙ্কটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এই জলের সমস্যা এলাকায় দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে নি প্রশাসন।
সূত্রের খবর , আসানসোলের পুরনিগম এলাকায় জলের সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে বাধ্য হয়ে রাস্তায় নামে স্থানীয়রা। চাঁদা থেকে জামুড়িয়া যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে তারা। প্রায় দুই ঘন্টা ধরে রাস্তায় অবরোধ চালায় এলাকাবাসী। এর ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা শুরু করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা বন্দনা ঘড়াই জানিয়েছেন,' আমাদের এলাকায় চার মাস ধরে সপ্তাহে এক দিন করে জল দেওয়া হচ্ছে , তাও মাত্র দুই ঘন্টা করে। কিন্তু বিগত ১৫ দিন ধরে সেটাও বন্ধ হয়ে গেছে। আমরা চাই এই জলের সমস্যা তাড়াতাড়ি সমাধান হোক। চার মাস আগেও আমরা পথ অবরোধ করেছিলাম তা সত্ত্বেও আজ অবধি কোনো পরিবর্তন হয় নি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের