নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পানীয় জলের তীব্র সংকটে কার্যত নাজেহাল ভাটপাড়া পৌরসভার একাধিক এলাকা। বুধবার দুপুর থেকে না পেয়ে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন ভাটপাড়া পৌরসভার ২৩, ২৪, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কোথাও ট্যাংকার এলেও বহু জায়গায় মিলছে না জল, ফলে বাধ্য হয়ে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
বুধবার দুপুর ১২টা থেকে ভাটপাড়া পৌরসভার ২৩, ২৪, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কার্যত বন্ধ হয়ে যায় নিয়মিত পানীয় জল সরবরাহ। ভাটপাড়া পৌরসভার তরফে বিভিন্ন এলাকায় জল ট্যাংকারের ব্যবস্থা করা হলেও বহু গলি ও আবাসনে এখনও পর্যাপ্ত জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ' গতকাল দুপুর সাড়ে বারোটা থেকে আমাদের ওয়ার্ডের কারোর বাড়িতে জল আসছে না। পৌরসভা থেকে একটা জলের ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেটাও এতটাই দূরে যে আমাদের মহিলাদের পক্ষে সেখান থেকে জল বয়ে আনা অসম্ভব।'
এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস। তিনি জানান, ' জগদ্দল পাম্প থেকে যে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়, সেখানে বর্তমানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। একাধিক জায়গায় মাটি খোঁড়া হয়েছে আর সেই কারণেই জলের সমস্যা হচ্ছে। বেশ কিছু পাম্প আছে যেগুলো মাটির লেয়ার পাচ্ছিল না তাই আরও বেশি সমস্যা হচ্ছিল। বিকেলের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাবে।'
তবে সমস্যার এখানেই শেষ নয়। কাউন্সিলরের দাবি, ' গতকাল রাতে দুষ্কৃতীরা পাঁচটি পাম্পের তামার তার চুরি করে নিয়ে যায়। ফলে পাম্প চালানো সম্ভব হয়নি। অনেক মানুষই আমাকে ফোন করছে তাদের প্রত্যেকেই আশ্বস্ত করা হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব জলে সমস্যা মিটিয়ে দেওয়া হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের