নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পানীয় জলের তীব্র সংকটে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রঘুনাথগঞ্জ অঞ্চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে মেলেনি স্পষ্ট আশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গেছে , জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিঞাপুর। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা। এলাকাবাসীর অভিযোগ, বহু আগে বসানো পাইপলাইন কার্যত অচল। লাইনে সংযোগ থাকলেও জল সরবরাহ নেই বলে দাবি।

ফলে চরম ভোগান্তিতে পড়ে মানুষ বাধ্য হচ্ছেন নিকটবর্তী জলাশয়ের ওপর নির্ভর করতে। সেই জল ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পাশাপাশি ড্রেনের সমস্যাও তুলে ধরেছেন অনেকে। একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও ফল মেলেনি বলে অভিযোগ। তাই সোমবার অমরপুর-লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, 'বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ জানানো হয়নি। আগে জানলে অবশ্যই ব্যবস্থা নিতাম। তাছাড়া এই পাইপগুলি পিএইচই দফতরের। তাই দেখাশোনা করার দায়িত্ব তাঁদের। তবে এখন যখন জানতে পেরেছি নিশ্চয় কোনও ব্যবস্থা নেব'।
বিক্ষোভকারী সরলা মাজি জানান, 'আমাদের এখানে পুকুরও তেমন নেই। বাসন ধোয়া-মাজা বা কাপড় কাচার কাজ চৌবাচ্চার জলে করতে হয়। দিনে দিনে বাচ্চারা অসুস্থ হচ্ছে। আমরা গরিব মানুষ কিনে কত জল খাব? এবার আমাদের দাবি পূরণ না হলে যতদূর যেতে হয় যাব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের