নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পানিহাটিতে প্রৌঢ় প্রদীপ করের রহস্যমৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পরিবার ও তৃণমূলের দাবি, এনআরসি আতঙ্কেই আত্মহত্যা করেছেন প্রদীপ কর। তবে বিজেপি দাবি তুলেছে, মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে। ইতিমধ্যেই তদন্তের দাবিতে খড়দহ থানায় এফআইআর দায়ের করেছেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী কর।
সূত্রের খবর, ঘটনাটি উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের। বছর ৫৭ প্রদীপ করের ঝুলন্ত দেহ মঙ্গলবার সকালে উদ্ধার হয় তার বাড়ি থেকে। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার জানায়, সম্প্রতি SIR ও NRC প্রসঙ্গ নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন প্রদীপবাবু। আর এর জেরেই আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর। বুধবার দুপুরে মৃত প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এরপরেই বৃহস্পতিবার খড়দহ থানায় মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী কর কেন্দ্রের বিরুদ্ধে FIR দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, 'কেন্দ্রীয় সরকার এনআরসির নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আমরা চাই, প্রদীপ করের মৃত্যুর প্রকৃত কারণের তদন্ত হোক।' অন্যদিকে, বিজেপির দাবি, এই মৃত্যুর সঙ্গে এনআরসির কোনও যোগ নেই। তৃণমূল বিষয়টিকে রাজনীতির রং লাগিয়ে জটিল করার চেষ্টা করছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের