নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার দাবি করার অভিযোগ উঠেছে পাঁশকুড়ার জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। টাকা দিতে না পারায় আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে বহু পরিবারের নাম। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে। অভিযোগ, ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন অনেকেই। সরকারি আবাস প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সার্ভে হয়ে তালিকায় নামও উঠেছিল। কিন্তু পরে দেখা যায়, চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে গিয়েছে।
পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকার দাবি করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ। তৃণমূলের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনাকে ইস্যু করে শাসকদলকে তোপ দেগেছে বিজেপি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের