নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাইক সারাইয়ের পাওনা টাকা চাইতেই যাওয়ায় হামলার শিকার। ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নবদ্বীপে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নবদ্বীপ থানার মহেশগঞ্জ কালীতলা মোড় এলাকায়। ওই এলাকায় বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তির একটি গ্যারাজ রয়েছে। অভিযোগ, বিপ্রনগর স্কুল মাঠপাড়ার বাসিন্দা মিঠুন দেবনাথ সম্প্রতি ওই গ্যারাজে বাইক সারাই করিয়েছিলেন। সারাই বাবদ ১,৭০০ টাকা চাওয়া হলে এদিন সকালে এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে।
অভিযোগ, এর কিছুক্ষণ পরই সাহেব ওরফে বিশ্বজিৎ হালদার নামে এক দুষ্কৃতীর নেতৃত্বে একটি দল গ্যারাজ ও এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালায়। গ্যারাজ মালিক বিশ্বজিৎ দেবনাথকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো ও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠছে।
ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয়রা নবদ্বীপ ঘাট–কৃষ্ণনগর রোড অবরোধ করেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অবরোধ থামাতে গেলে বিক্ষোভ আরও চরম আকার ধারণ করে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র বচসা বাঁধে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোঁড়া হয়। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।
পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের