নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাওনা টাকা চাইতে গিয়েই মর্মান্তিক পরিণতি। শাসনে ১৪ হাজার টাকা দাবি করাকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রি ঠিকাদারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনার জেরে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, পাওনা ১৪ হাজার টাকা চাইতে অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন রাজমিস্ত্রি ঠিকাদার আহমেদ আলি। সেই সময় অভিযুক্তের সঙ্গে বচসা শুরু হয়। যা মুহূর্তের মধ্যেই হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরিবারের দাবি, অভিযুক্তের চড়-ঘুষিতেই গুরুতর জখম হন তিনি। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পরেই শুক্রবার সকালে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শাসন রোড অবরোধ করেন মৃতের পরিবার, আত্মীয়স্বজন সহ গ্রামবাসীরা। ফলে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলে পুলিশের।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের