নিজস্ব প্রতিনিধি , মালদহ - পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল আরেক ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর মালিপাকড় গ্রামে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে গুরুতর আহত হয়েছে সাহাবুদ্দিন আলি ও তাঁর ছেলে নাজিমুল হক। দুজনই স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাহাবুদ্দিনের তিন ভাই। বড় ভাই জাভেদ ও তার ভাই সাহাবুদ্দিনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সাহাবুদ্দিনের নিজস্ব রাস্তা থাকলেও জাভেদের নিজস্ব কোনও রাস্তা নেই। শুক্রবার সকালে বড় ভাইয়ের ছেলে সাহেব সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করলে তা নিয়ে দুই পক্ষের বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে সাহেবের বাড়ির লোক ধারালো অস্ত্র দিয়ে সাহাবুদ্দিনকে আঘাত করে।

ঘটনা প্রসঙ্গে আহত সাহাবুদ্দিন বলেন, 'আমার বাড়ির রাস্তা দিয়ে তাঁরা জোরপূর্বক ভাবে যাতায়াত করছে। এদিন প্রতিবাদ করলে আমার বাড়ির বাঁশের ব্যেড়া ভেঙে দেয়। পাশাপাশি ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলেকে গুরুতর ভাবে আঘাত করে। এই অন্যায় কোনওভাবেই মেনে নেব না। তাঁদের শাস্তি চাই আমি'।
এদিকে অভিযুক্ত রমজান আলি জানান, 'আমাকে দাদা ফোন করে ঝামেলার কথা বললে, আমি জানাই কোনরকম গণ্ডগোল না করতে। তারপর বাড়ি এসে প্রথমে কাউকে দেখতে পায় না। পরে এ ব্যাপারে জানতে পারি। আমি কোর্টে কাজ করি। ঘটনার সময় আমি কর্মস্থলেই ছিলাম। তাই কীভাবে কী হয়েছে সে বিষয়ে আমার কিছুই জানা নেই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের