নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পারিবারিক সমস্যা এখন শত্রুতার আকার ধারণ করেছে। আত্মীয়তা সহজেই ভুলে গিয়ে চলছে প্রতিশোধের পালা। দক্ষিণ ২৪ পরগণায় তেমনই একটি পারিবারিক সমস্যার জেরে বোনকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানার তেঁতুলবেড়িয়া গ্রামের। দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল সেই বিবাদ গতকাল চরম আকার নেয়। কাকার মেয়ে মঙ্গলা হালদারকে একতলার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তনয় পাইক। গুরুতর আঘাত পেয়েছেন যুবতী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলা।
মেয়েকে ছাদ থেকে ফেলে দেওয়ার পর যুবকের ওপর চড়াও হয় মেয়ের মা সহ স্থানীয়রা। ঘটনার পর থানায় অভিযোগ করে মঙ্গলার পরিবার। অভিযুক্ত তনয় পাইককে গ্রেফতার করে ডায়মন্ডহারবার মহকুমার আদালতে পাঠানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের