নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পারমিট ও ফিটনেস ফেল হওয়া সত্ত্বেও অবাধে রাস্তায় চলা একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দু জনের। নিহতদের একজন তৃণমূল থেকে বহিষ্কৃত শাহজাহান শেখের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষীর পুত্র। পরিকল্পিত হামলার অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
বুধবার সকালে সরবেড়িয়া থেকে বসিরহাট আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলা ঘোষ। তার সঙ্গে গাড়িতে ছিলেন কনিষ্ঠ পুত্র সত্যজিৎ ঘোষ, চালক শাহানুর মোল্লা। বাসন্তী হাইওয়েতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক জোরালো ধাক্কা মারে তাদের চারচাকার গাড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যজিৎ এবং চালক শাহানুরের। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ভোলা।
ভোলার পরিবারের অভিযোগ, এটি নিছক সড়ক দুর্ঘটনা নয়, শাহজাহান শেখের ইঙ্গিতেই ট্রাকচালক আলিম মোল্লা পরিকল্পনা করে তাদের গাড়িতে ধাক্কা মেরে খুনের চেষ্টা করেছে। আলিম সন্দেশখালির বাসিন্দা এবং শাহজাহানের ঘনিষ্ঠ বলেও দাবি পরিবারের। দুর্ঘটনার পর ট্রাকটি নয়ানজুলিতে উলটে পড়লেও চালক পলাতক।
এদিকে, তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যে ট্রাকটির ধাক্কায় এই মৃত্যু, তার পারমিট ১৪ অক্টোবর ফেল হয়েছে এবং ফিটনেসও বাতিল। তবুও ট্রাকটি সন্দেশখালির সিঙ্গল রোড থেকে বাসন্তী হাইওয়ে পর্যন্ত নিয়মিত চলাচল করত কীভাবে এই নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রাকটির মালিক হিসাবে নথিতে রয়েছে আব্দুল সামাদ মোল্লার নাম, যিনি সরবেড়িয়া আগারাটি পঞ্চায়েতের সদস্য।
ট্রাক মালিকের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি পলাতক। যদিও তার মেয়ের দাবি, তারা আট মাস আগে ট্রাকটি নজরুল মোল্লা নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। তবে নথি বদলানো হয়নি। বৃহস্পতিবার ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে নামছে। পলাতক চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের