নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পরকীয়ার মোহে স্বামীকে খুনের অভিযোগ। ঘটনাটি রায়দিঘির। পাশের বাড়ির যুবকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করল স্ত্রী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত-সহ তার প্রেমিককে। খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘিতে। আসল রহস্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির মেনা এলাকার। মৃতের নাম কিশোর দাস। অভিযোগ , পাশের বাড়ির গোবিন্দ হালদারের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন কিশোর দাসের স্ত্রী অনিমা দাস। বেশ কয়েকমাস ধরেই সম্পর্কে লিপ্ত থাকায় ঘনিষ্ঠতা বাড়ে। এই অবৈধ সম্পর্কের বাঁধা কিশোর দাসকে একসময় শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন দু'জন। এরপরই একসঙ্গে দুঃসাহসিক হত্যাকাণ্ড চালায় তারা।

সোমবার রাতে কিশোর দাসকে ফোন কেকে বাইরে ডাকেন গোবিন্দ হালদার। এর কিছুক্ষণ পর হঠাৎই স্থানীয়দের চিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। বেরিয়ে আসতেই দেখেন গলাকাটা অবস্থায় বাইরে পড়ে আছেন কিশোর দাস। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জেরার মুখে খুনের দায় স্বীকার করেছে অভিযুক্তরা। খুনের পেছনে আর কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতের ভাই জানিয়েছেন , "আমার বৌদি আর পাশের বাড়ির একজন মিলে আমার দাদাকে খুন করেছে। কেন এই কাজ করল আমি বলতে পারব না তবে থানায় ওরা দুজনেই খুনের কথা স্বীকার করেছে। এবার আদৌ তারা থানায় আছে না পুলিশ ওদের ছেড়ে দিয়েছে বলতে পারব না।"

অভিযুক্ত গোবিন্দ হালদারের স্ত্রী তনুশ্রী হালদার জানিয়েছেন , "আমার স্বামী এই কাজ করতেই পারে না। উনি এমন মানুষই নয় যে কাউকে খুন করবে। ওনার ফোন আমার কাছেই ছিল। উনি কীভাবে কাউকে ফোন করবে? আমার স্বামী কালীপুজোর ভাসানে গিয়েছিলেন। পুরো মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে তার নামে। কেন তাকে নিশানা করা হচ্ছে আমি বলতে পারব না। আগে কোনো শত্রুতা ছিল তেমনও নয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের