নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পাট কলে ভয়াবহ অগ্নিকান্ড! শুক্রবার ভোরে হলদিবাড়ি এলাকা সংলগ্ন এক পাট কলে হঠাৎই আগুন লাগে। সেই সময় কর্মরত শ্রমিকরা পাট কলেই ছিল। আগুন দেখে তারা দমকল বাহিনীকে খবর দেয়। কিছু জিনিস পুড়ে গেলেও এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই পাট কলের কর্মীরা তা দেখতে পায়। সময় নষ্ট না করে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে তারা দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হলদিবাড়ি দমকলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।
পাট কলে কর্মরত পাপাই সামন্ত জানিয়েছেন, "আমরা তখন কারখানার ভিতরে কাজ করছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া উঠছে মেশিনের দিক থেকে। তখনই সবাই মিলে কাজ বন্ধ করে ছুটে যাই। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তারপর দমকলে খবরে দিই। তারা এসে অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে দেয়। কয়েকটা জিনিসপত্র একটু পুড়েছে, কিন্তু কেউ আহত হয়নি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের