নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাতসকালে গাছের তলায় পড়ে মৃত্যু হল যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ময়ূরঘাট এলাকায়। নিহত ব্যক্তির নাম ঘটন মণ্ডল। বাড়ি তেহট্ট অঞ্চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেহট্ট গ্রামের বাসিন্দা ঘটন মণ্ডল দিনমজুর হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাড়িতে কয়েকটি গবাদি পশু পালন করে সংসার চালাতেন। শুক্রবার ইটভাটা থেকে ইট নিয়ে ট্রাক্টরের সহকারী হিসেবে বনালি গ্রামে যান। মাল খালাসের পর রাস্তার ধারে এক জায়গায় গাছ কাটার কাজ চলছিল।

সেই সময় গরু-ছাগলের খাদ্যের জন্য পাতা সংগ্রহ করতে তাড়াহুড়ো করে সেখানে এগিয়ে যান তিনি। আচমকাই একটি বড় গাছ ভেঙে তাঁর শরীরের ওপর এসে পড়ে। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
ঘটনা প্রসঙ্গে মৃতের সহকর্মী ট্রাক্টরচালক বলেন, ‘গাছ কাটার ফলে চারদিকে অনেক পাতা ছড়িয়ে ছিল। সেগুলো তুলতে সে দৌড়ে গিয়েছিল। আমি পেছন থেকে বারণ করেছিলাম, কিন্তু কথা শোনেনি। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে গেল। জীবন্ত একজন মানুষের এমন পরিণতি মেনে নেওয়া কঠিন'।
এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'আমাদের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে প্রত্যক্ষভাবে কারও হাত নেই। তবে গাছ কাটার সরকারি অনুমোদন রয়েছে কি না সেদিকে নজর দেওয়া হচ্ছে। বেআইনি কিছু প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের