নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মিষ্টির মধ্যে মালপোয়া জিনিসটা ভীষণই জনপ্রিয়। এখন শুধু উৎসবে নয় মাঝেমধ্যেই ঘরে বানানো হয়। এমনকি দোকানেও পাওয়া যায়। এই মালপোয়াই বানানো যায় রোজের পরিচিত পাউরুটি দিয়ে। সঠিক পদ্ধতিতে বানালে যা এককথায় অসাধারণ লাগে।
উপকরণ -
৫টি পাউরুটি
২০০ গ্রাম ছানা
৬ টেবিল চামচ গুঁড়ো চিনি
৩ টেবিল চামচ ড্রাইফ্রুট্স কুচোনো
১ কাপ চিনি
পরিমাণ মতো ঘি
৩টি ছোটএলাচ
পরিমাণ মত তেল
ক্ষীর লাগবে পরিবেশনের জন্য
রন্ধন প্রণালী -
প্রথমে একটি পাত্রে ছানা মাখা, চিনি আর ড্রাইফুট্সকুচি মিশিয়ে পুর বানিয়ে নিন। এ বার পাউরুটিগুলি বাটি দিয়ে গোল করে কেটে জলে ভিজিয়ে সামান্য নরম করে জল চিপে নিন। একটি পাউরুটি হাতে নিয়ে তার ভিতর ১ চামচ ছানার পুর ভরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে ধারগুলি হাত দিয়ে চেপে বন্ধ করে দিন। একটি কড়াইতে চিনির মধ্যে এলাচ মিশিয়ে রস বানিয়ে নিন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। গরম মালপোয়াগুলি রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। এ বার উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন পাউরুটির মালপোয়া।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের