নিজস্ব প্রতিনিধি, কলকাতা – গত কয়েক দিন ধরে কখনও আদালত, কখনও কেন্দ্রীয় প্রতিষ্ঠান আবার কখনও পোস্ট অফিসে বোমা হামলার হুমকি আসছে। শুক্রবারও ফের একাধিক জেলার পোস্ট অফিসে বোমাতঙ্ক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাগুলিতে। ফাঁকা করে দেওয়া হয় পোস্ট অফিস। ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টার আগে হাওড়ার মেন পোস্ট অফিস, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া সহ একাধিক এলাকার পোস্ট অফিসে হুমকিই ইমেল আসে। হুমকি ইমেলে লেখা ছিল, ১১ টার মধ্যে পোস্ট অফিস ফাঁকা করতে হবে। পোস্ট অফিসের ভিতর প্ল্যান্ট করা রয়েছে আরডিএক্স ও সায়ানাউডের মিশ্রণে তৈরি ভয়ংকর বিস্ফোরক। ১২.১০ মিনিটে বিস্ফোরণ হবে। ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ।‘ লেখা ছিল ইমেলে।
খবর পেয়েই পৌঁছেছে পুলিশ ও বোম্ব স্কোয়াড। এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক জিনিস বা কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা হুমকি ইমেল পাঠিয়েছে, তাঁদের উদ্দেশ্য কি? আচমকাই এই বোমা-হুমকি কেন? এই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যদিও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ আসানসোল ডাক ঘর কর্তৃপক্ষ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের