নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR প্রক্রিয়া ঘিরে আতঙ্কে ফের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। খণ্ডঘোষে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি।
ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার আমরাল এলাকায়। মৃতের নাম মিলন রায়, বয়স ৩৫। পরিবার সূত্রে খবর, SIR প্রক্রিয়ায় মিলনের বাবার পদবি ও নিজের পদবির মধ্যে অমিল থাকার কারণ দেখিয়ে তাকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়। মিলনের বাবার পদবি বাগদি হলেও তার নিজের পদবি রায় হওয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ দেখিয়ে গত ২১ জানুয়ারি শুনানিতে ডাকা হয় তাকে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মিলন।
পরিবারের দাবি, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় তাকে ক্রমশ গ্রাস করছিল। আর এই আতঙ্কের জেরে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিলন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে গত ২২ জানুয়ারি তিনি বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁকুড়ার ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় প্রাণে বাঁচলেও আতঙ্ক তার পিছু ছাড়েনি। পরদিন, ২৩ জানুয়ারি শুক্রবার, বাড়ি থেকে কিছুটা দূরে খণ্ডঘোষের আমরাল এলাকায় রেললাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মিলন রায়।
ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের পাঠানো নোটিশই এই মৃত্যুর জন্য দায়ী। যাচাই না করেই নোটিশ পাঠানো হয়েছে, যার ফলে বহু মানুষ অকারণে আতঙ্কে ভুগছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের