নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভর দুপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে এলাকার এক যাত্রীবাহী টোটো কিষান মান্ডির দিকে যাচ্ছিল। সেই সময় মাঝপথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে দু'টি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। টোটোতে থাকা কয়েকজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। আশপাশের বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।

তাঁদের তৎপরতায় জখমদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক পরিষেবার পর ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের সহযোগিতায় JCB দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী অমিত মণ্ডল জানান, 'আমি কিছুটা দূরে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসি। আহতরা যন্ত্রণায় আর্তনাদ করছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। আমাদের ধারণা, পিকআপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের