নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক পুলিশ কর্মীর। শুক্রবার বিকেলে মারিশদা লোকাল বোর্ড সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমেছে নিহত পুলিশ কর্মীর পরিবারের মধ্যে।
সূত্রের খবর , শুক্রবার বিকেলে দীঘা - নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মারিশদা লোকাল বোর্ড সংলগ্ন এলাকায় ঘটে মর্মান্তিক ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। নিহত পুলিশ কর্মীর নাম সমীর বসাক। বয়স ৪৮। তিনি জুনপুট উপকূল থানায় এএসআই পদে কর্মরত। তার বাড়ি হাওড়া জেলার সাঁতরাগাছি এলাকায়।
এদিন বিকেল ৪ টে নাগাদ নিজের বুলেট বাইকে চড়ে কাঁথির দিকে ফিরছিলেন সমীরবাবু। ঠিক সেই সময় হেঁড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকের। জাতীয় সড়কে ছিটকে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান কাঁথি মহকুমা হাসপাতালে।
এরপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জুনপুট উপকূল থানার ওসি কামার হাসিদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা থানাজুড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পিকআপ ভ্যান সহ তার চালকের খোঁজ চলছে বলেও জানিয়েছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''শুক্রবার বিকেল ৪ টে নাগাদ ওই পুলিশকর্মী বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এরপর সে ছিটকে পরে যায়। আমরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের