নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চারিদিকে এখন পিঠে পুলি উৎসব। শীতকালে এই উৎসবে সবাই পিঠে দিয়ে ভূরিভোজ করে থাকে। পিঠে বানানো একটা শিল্পের থেকে কম নয়। এই পিঠে নিয়ে নানারকমের এক্সপেরিমেন্ট করে সকলে। যার মধ্যে অন্যতম কদম পিঠে। অনেকেই এই পিঠে বানিয়ে থাকে এই সময়।
উপকরণ -
২ কাপ নারকেল কোরা
১ কাপ খেজুরের গুড়
১ চা চামচ এলাচগুঁড়ো
১ কাপ কাজুবাদামকুচি
২ কাপ চালের গুঁড়ো
১ চিমটে নুন
১কাপ বাসমতী চাল
হলুদ ফুড কালার
প্রণালী -
প্রথমে বাসমতী চাল ভল করে ধুয়ে ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর জল ঝরিয়ে নিন। ননস্টিক পাত্র গরম করে গুড় আর নারকেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণে পাক ধরে এলে তাতে এলাচগুঁড়ো মিশিয়ে নিন। গ্যাস বন্ধ করে পুর ঠান্ডা হতে দিন। আর একটি পাত্রে ১ কাপ জল গরম করে তাতে চালের গুঁড়ো মিশিয়ে একটি মণ্ড বানিয়ে নিন। মণ্ডটি হালকা গরম থাকতে থাকতেই ভাল করে মেখে নিন। এ বার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন, এ বার একটি লেচি থেকে বাটি বানিয়ে নিন। বাটির ভিতরে ভরে দিন নারকেলের পুর। এ বার ছোট ছোট বল বানিয়ে নিন। বলগুলির গায়ে চালের প্রলেপ মাখিয়ে নিন ভাল করে। এ বার উপরে এক ফোঁটা ফুড কালার দিয়ে দিন। স্টিমার গরম করে বানিয়ে রাখা পিঠেগুলি ভাপিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে কদম পিঠে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের