নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - প্লাস্টিক বর্জ্য পদার্থ সর্বজয়গায় এখন বিরাট সমস্যা। বিশেষ করে পাহাড়ি এলাকায় যারা ঘুরতে যান তারা ভীষণই নোংরাভাবে সেই জায়গা ব্যবহার করেন। যেকোনো জায়গায় প্লাস্টিক জাত বর্জ্য পদার্থ ফেলে রাখেন তারা। সুন্দর পাহাড়গুলোকে একেবারে নোংরা করে দেন। তাই বক্সা পাহাড়কে দূষণমুক্ত করতে এবার নড়েচড়ে বসল আলিপুর জেলা প্রশাসন।
আলিপুরদুয়ারের সবচেয়ে সুন্দর গ্রাম রাজাভাতখাওয়া। গত দুই মাস ধরেই রাজাভাটখাওয়া গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক বর্জ্য মুক্ত পরিবেশে রাখার চেষ্টা চালাচ্ছে। গত ৫ই সেপ্টেম্বর বিশেষ অভিযান চালায় আলিপুরদুয়ার জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক আর বিমলা বিভিন্ন পাহাড়ে গিয়ে নিজে আবর্জনা সংগ্রহ করেন।শুধু তাই নয় , বিশেষ বাঁশের বাড়ি সহ বিভিন্ন প্লাস্টিকের তৈরি ডাস্টবিন বসানো হয়। সেই ডাস্টবিন গুলোতে যেন ময়লা ফেলা হয় সেই ব্যাপারেও ঘোষণা করা হয়।

প্রায় ১৮০ টির বেশী ডাস্টবিন বসেছে বিভিন্ন গ্রামে। শনিবার মিশন নির্মল বাংলার রাজ্যের এম.ডি সন্তোষা গুপ্তি, অতিরিক্ত জেলাশাসক নৃপেন সিং, জেলা পরিষদের সভাধীপতি স্নিগ্ধা শৈব,বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। অবৈধভাবে কেউ প্ল্যাস্টিক ব্যবহার করলেই রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী,বক্সা পাহাড়ের ১৩ টি গ্রামে সর্বোচ্চ জরিমানা করা হবে ৫০০ টাকা। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত। এমনকি ৫০০ টাকা করে জরিমানার কথাও ঘোষণা করেন তারা। বিভিন্ন দোকানে প্ল্যাস্টিকের বদলে সুপারির খোল দিয়ে তৈরি থালা,বাটি,গ্লাস,চামচ,মাটির ভাঁর বিলি করেন।
সূত্রের খবর , শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পাহাড় পরিদর্শনে যান স্বয়ং রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এর আগে লেপচাখা অবদি এর আগে কোন মন্ত্রী এমন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। শনিবার সকালে বক্সার ভিউ পয়েন্ট থেকে হাঁটা শুরু করেন। পাহাড়ে ট্রেক করে শেষ অবদি পৌঁছে যান প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় লেপচাখা গ্রামে।মাঝে ৬ কিমি রাস্তায় ছোট ছোট ময়লা আবজর্না সংগ্রহ করতে করতে ওঠেন। গত এক মাসে বক্সা, সান্তলাবাড়ি, সদরবাজার, লেপচাখা, লালবাংলা, চুনাভাটি, তাসিগাঁও গ্রামগুলি থেকে প্রায় ২ হাজার কেজি আবর্জনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে , সান্তলাবাড়ি থেকে এক্কেবারে লেপচাখা পর্যন্ত আপাতত বসানো ডাস্টবিনে যথেষ্টই ভাল ফলাফল মিলেছে। অনেকেই সেই ডাস্টবিন ব্যবহার করছেন। এতদিন কোনরকম উদ্যোগ না নেওয়ায় নোংরাভাবে ব্যবহার করলেও এবার তারা ডাস্টবিন কাজে লাগাচ্ছেন। দূষণমুক্ত পরিবেশের পক্ষে সায় দিয়েছেন বাসিন্দারা।বাঁশের,বেতের বিশেষ ঝুড়ি,ময়লা তোলার চিমটে,কোদাল, বেলচা,ময়লা পরিবহনের জন্য ব্যাটারিচালিত ছোট গাড়ির ব্যবহার হচ্ছে। ১৫ই সেপ্টেম্বর জঙ্গল খুলছে। স্বাভাবিকভাবেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আরও সতর্ক হতে অনুরোধ করা হয়েছে স্থানীয়দের।
বেচারাম মান্না বলেছেন , বক্সা পাহাড়ের সিংহভাগ অংশই ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় রয়েছে। আমরা সবসময় চাই পাহাড় যেন দূষণ মুক্ত থাকে। আমার মূলত দুটো উদ্দেশ্য। প্রথমত, মিশন নির্মল বাংলা কর্মসূচিতে রাজ্যের পর্যটন নির্ভর ৭৩ টি গ্রাম পঞ্চায়েতকে পুরোপুরি আবর্জনামুক্ত করা।রাজাভাতখাওয়া ওই ৭৩ টি পঞ্চায়েতের মধ্যে অন্যতম।পাশাপাশি আমি কৃষি একজন বিপনন দপ্তরের মন্ত্রী। বক্সা পাহাড়ে আদা,রসুন,বড় এলাচ,স্কোয়াশ ভাল চাষ হয়। তাই চাষের দিক থেকে কৃষকরা কিভাবে আর্থিকভাবে লাভবান হবেন সেই দিকেও নজর রাখব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের