নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যবসায়ীর কাছ থেকে তৃণমূল নেতাদের টাকা নেওয়ার অভিযোগ ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধানের স্বামীর বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় গোটা এলাকায়। অভিযোগের তির পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস ও উপপ্রধান প্রবীর দাসের দিকে। ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে।
বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, একাধিক টাকা-বান্ডিল হাতে নিয়ে বসে আছেন পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিতর্ক আরও বাড়িয়ে অভিযুক্ত পাপু দাস নিজেই স্বীকার করেন টাকা তিনি নিয়েছেন। তবে তার দাবি, 'মাটি কাটার যন্ত্র ভাড়া দেওয়ার টাকা। কোনও বেআইনি লেনদেন নয়।'
অন্যদিকে, উপপ্রধান প্রবীর দাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে নারাজ। তার নীরবতা নিয়ে আরও জোরদার হয়েছে জল্পনা। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার পোস্টে তৃণমূলকে আক্রমণ করে তিনি লেখেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপট চরমে। বড় বড় শিল্প সংস্থা যেমন পালিয়ে যাচ্ছে, তেমনই তোলা দিতে দিতে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। দোকানদার থেকে কারখানা মালিক—সবার উপরেই তোলা দেওয়ার চাপ।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের