নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের মুখে ফের বোমাতঙ্ক। এবার দত্তপুকুরে পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্কিত পঞ্চায়েত সদস্যা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , দত্তপুকুরের ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা দীপা দাস অধিকারীর বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। দীপার স্বামী সঞ্জয় দাস কংগ্রেসের ট্রেড ইউনিয়নের দত্তপুকুর-১ নম্বর ব্লকের সভাপতি। শুক্রবার গভীর রাত থেকেই তার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে। গভীর রাতেই খবর দেওয়া হয় পুলিশকে।
ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেও এখনও অবধি কোনো বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ। পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে প্রাথমিকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আশেপাশের আরও বিস্তীর্ণ জায়গাগুলি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অযথা আতঙ্কিত না হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তবে বোমা থাকার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশেপাশের জঙ্গলে যেতে বারণ করা হয়েছে স্থানীয়দের। ভোটের মুখে গভীর রাতে এহেন বোমাতঙ্কের ঘটনায় উত্তপ্ত দত্তপুকুর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের