নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পঞ্জাব পুলিশের নাম করে প্রতারণার ফাঁদ। টিটাগড় পুরসভার প্রাক্তন পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত চৌধুরীকে পঞ্জাব পুলিশের নাম করে ভুয়ো হোয়াটসআপ কল করা হয়। একাধিকবার তাকে মিথ্যে বলার চেষ্টা করা হলে তিনি সমস্ত বিষয়টি বুঝে পুলিশের দ্বারস্থ হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রাক্তন পৌর প্রধানের কাছে একটি ফোন আসে। পঞ্জাব পুলিশের নাম করে একটি ফোন করা হয় যেখানে তাকে প্রথমে বলা হয় তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।তিনি যখন জানান তার কোন সন্তান নেই তখন তাকে বলা হয় তার ভাইপো কে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রশান্ত বাবু জানান তিনি আইনিভাবে বিষয়টি বুঝে নেবেন। এরপরই ফোনটি রেখে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে যে ফোনটি এসেছে তাতে পাঞ্জাব পুলিশের লোগো ব্যবহার হয়েছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান , ভুয়ো কলটি করে পৌর প্রধানের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করেছিলেন একদল দুষ্কৃতী। ইতিমধ্যেই তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুয়ো প্রতারণার ফাঁদে পড়তে পারেন বলেও আশঙ্কা করেছেন তিনি।
প্রশান্ত চৌধুরী জানিয়েছেন , "প্রথমে ছেলেকে গ্রেফতারের কথা বলে। দেখলাম পঞ্জাব পুলিশের লোগো লাগানো একটি কল। আমি সঙ্গে সঙ্গে বললাম আমার ছেলে নেই। এরপর ভাইপোকে গ্রেফতারের কথা বললে আমি জানাই আইনের দ্বারস্থ হব। বাকি বিষয়টা বুঝে নেব। সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। আমার মনে হয় টাকা হাতানোর একটা চেষ্টা ছিল। যেটা ওরা করতে চেয়েও পারেনি। আসলে আমি তাদের সুযোগটাও দিইনি। নাহলে ওরা টাকা চাইত। আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। দেখি বিষয়টা কতদূর এগোয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের