নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সদ্য পুজো শেষ হয়েছে। হাত একেবারেই খালি। সংসারে ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে মনখোলা খরচ করেছেন চাষীরা। এরই মধ্যে মেখলিগঞ্জ মহকুমার অন্তর্গত জামালদহ গ্রাম পঞ্চায়েতের একটি ধানক্ষেতে বিরাট ক্ষতি। পোকা ধরে নষ্ট হয়ে গেছে প্রায় ৫০-৬০ বিঘে ধানক্ষেত। এমতাবস্থায় কপালে হাত পড়েছে চাষীদের।
সূত্রের খবর , পোকার উপদ্রব কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল একটিতেও কাজ হয়নি। জমিতে ১৫-২০ মন ফলন হত। এখন পোকার আক্রমণে তা কমে ৪-৫ জন মন হবে। যা চাষীদের আয়ের জন্য বিশাল বড় ক্ষতি। চাষী সহ মানুষের প্রধান এই ভাতের উৎস নষ্ট হয়ে যাওয়ায় চিন্তিত গোটা গ্রামবাসী। এই পরিস্থিতিতে একেবারে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা। অনেকেই কেঁদে ভাসিয়েছেন এই ভেবে যে এমন অবস্থা হলে সংসারে কিভাবে খাবার যোগান দেবেন। মালিকের কাছেই বা কিভাবে টাকা চাইবেন।
এক চাষী বলেছেন , " আমার ১৮ বিঘে জমির সবটাই নষ্ট হয়ে গেছে। চাপ পোকার উপদ্রব কমাতে স্প্রে অবধি ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। যেভাবে ফলন কমে যাবে সেটা বুঝতেই পারছি। সত্যিই বলতে উৎসবের মরশুমে এমন অবস্থাকে সত্যিই দুর্ভাগ্যজনক বলা যায়। আমার মুখে কোনো ভাষা নেই। এইভাবে ধানক্ষেতে পোকা ধরতে থাকলে আমাদের প্রধান উৎসটাই বন্ধ হয়ে যাবে। জানিনা কি করব। কিভাবে সংসার চালাব। সবটাই ভগবানের ওপর ছেড়ে দিলাম। যা দেখার উনিই দেখবেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের