নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে এক অনন্য আধ্যাত্মিক আবহে সাগরসঙ্গমে পুণ্য অর্জনের মহাসমাগম। বুধবার ভোররাত থেকেই গঙ্গাসাগরের তটে লাখো লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে ভরে উঠেছে গঙ্গাসাগর মেলা।
ভোর থেকেই শুরু হওয়া শাহিস্নানকে ঘিরে গঙ্গাসাগরের তট কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। পুণ্যস্নানের পাশাপাশি কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। বিপুল ভিড় সামলাতে মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবক। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। স্নানঘাটে দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী জলপথে নিরন্তর টহল দিচ্ছে। আকাশপথ থেকে জলপথ পুরো মেলা চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও নিখোঁজদের দ্রুত খুঁজে পেতে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, পুণ্য সময় শুরুর আগেই প্রায় ৬০ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনি আশ্রমে পুজো দিয়েছেন। তিনি জানান, বিপুল সমাগম সত্ত্বেও প্রশাসনের সুপরিকল্পিত ব্যবস্থায় মেলা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এগোচ্ছে।
হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখনও পর্যন্ত নিখোঁজ ৮৮৯ জনের মধ্যে ৮৩৫ জনকে তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। স্বাস্থ্য পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। অসুস্থ তিনজন তীর্থযাত্রীকে এয়ার লিফট করে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। মেলাপ্রাঙ্গণে পর্যাপ্ত চিকিৎসক দল, অ্যাম্বুল্যান্স ও অস্থায়ী স্বাস্থ্য শিবির রাখা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের