নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের অন্ধকারে শান্তিপুরের প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। অভিযোগ , দুষ্কৃতীরা মন্দিরের ভিতরে ঢুকে প্রতিমার সর্বোচ্চ দামী অলংকার লোপাট করে পালিয়ে যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , নদীয়া জেলার শান্তিপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী মন্দিরে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। সেই সময় মন্দিরে তেমন কেউ উপস্থিত ছিলেন না। দুষ্কৃতীরা মন্দিরের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে সুযোগ বুঝে প্রতিমার গায়ে থাকা দামী অলংকার খুলে নিয়ে পালিয়ে যায়।দীর্ঘ সময় বিষয়টি কারও নজরে আসেনি। সকালে মন্দির খুলতেই অলংকার না থাকায় বিষয়টি ধরা পড়ে , সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষ শান্তিপুর থানায় খবর দেন।
ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, “আমাদের বলার মতো কোনও ভাষা নেই। রাত দশটার সময়ও আমাদের এলাকায় মানুষের চলাচল থাকে, সামনের মিষ্টির দোকানেও কাজ চলছিল। তারপরেও কীভাবে এই চুরি সম্ভব হল, তার দায় নিতেই হবে। বিষয়টি এড়িয়ে গেলে চলবে না। মায়ের দিকে চোখ তুলে তাকাতে পারছি না। দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে এবং মন্দির চত্বরে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের