নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রাক্তন পৌরপ্রধানের বাসভবনের সামনে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে। ধৃত যুবকের নাম ফারুক। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে এলাকায় নজরদারি চালায় পুলিশ। সোমবার রাতে প্রাক্তন পৌরপ্রধান অশনি মুখার্জির বাসভবনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ফারুককে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ধরা পড়ে সে।

এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে ওই যুবক অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
অশনি মুখার্জি জানান, 'এই এলাকা অত্যন্ত শান্তিপ্রিয়। ২০১৪ সালে ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাড়িতে বোমা মারা হয়েছিল। হয়তো সেরকম কোনও ঘটনার প্রভাব রয়েছে। তবে বর্তমানে পুলিশ প্রশাসন অনেক বেশি কার্যকরী, তাই সঠিক সময়ে পদক্ষেপ নিয়েছে। আমি ভয় একেবারেই পাইনি। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটাই চাই'।
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, 'অসামাজিক কারবারের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে প্রাক্তন পৌরপ্রধানের কোনও যোগ পাওয়া যায়নি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের