নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ফের রাজনৈতিক অশান্তিতে সরগরম হয়ে উঠল বর্ধমান শহরের রসিকপুর এলাকা। গভীর রাতে শহরের ৩ নম্বর ওয়ার্ডে ঘটে গেল ভাঙচুর ও দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের দুই যুব গোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা। ভাঙচুর করা হয় তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব সভাপতি শেখ সাহেবের বাড়িতে।

সূত্রের খবর, শুক্রবার রাতের অন্ধকারে হঠাৎই একদল দুষ্কৃতী রসিকপুর মসজিদতলা এলাকায় প্রবেশ করে। এরপরই শুরু হয় ইট-পাটকেল ছোঁড়া, গালিগালাজ ও বাড়িঘর ভাঙচুর। আতঙ্কে গোটা এলাকা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জন্য সরাসরি বর্তমান যুব সভাপতি শেখ আজহারউদ্দিন ওরফে বান্টির গোষ্ঠীকে দায়ী করেছেন প্রাক্তন সভাপতি শেখ সাহেব। তাঁর অভিযোগ, “বান্টির নেতৃত্বেই এই হামলা হয়। সভাপতি হওয়ার পর থেকে তার বিপুল সম্পত্তি বেড়ে গিয়েছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আমার বাড়িতে হামলা চালানো হয়েছে।”


শেখ সাহেব আরও দাবি করে বলেন , হামলাকারীদের মধ্যে প্রায় ৩০ জনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের মধ্যে রয়েছেন শেখ মিলন, শেখ রুবেল, ভোম্বল শেখ প্রমুখ। তাঁর বক্তব্য, “আমার মা বাবা থেকে শুরু করে ছোট্ট শিশুকন্যাও আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। যেকোনো সময় আমাদের মেরে ফেলার চক্রান্ত হতে পারে।” তিনি জানান, ঘটনার পরেই বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেখ সাহেবের মা মনোহরা শেখ জানান, ২০২১ থেকে একই ভাবে অত্যাচার চলছে, অথচ এর প্রতিবাদ করার মতো কেউ নেই এমনকি পুলিশি সহযোগিতাও নেই। ছেলে সৎ দলের সদস্য হওয়ার কারণেই এত হিংসা। ছেলের সঙ্গে কারোর সুসম্পর্ক তৈরি হলে তার ওপরেও গিয়ে হামলা করা হচ্ছে। এদের সকলের কঠোর শাস্তির প্রয়োজন।

তবে সমস্ত অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন বর্তমান যুব সভাপতি শেখ আজহারউদ্দিন ওরফে বান্টি। তাঁর বক্তব্য, “আমাদের বদনাম করার চেষ্টা চলছে। আসলে ওরা নিজেরাই এই ধরনের কাজ করে আমাদের নামে দোষ চাপাচ্ছে। আমি বা আমার লোকজন এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের