নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রাক্তন শিক্ষিকার বাড়িতে ঢুকে মুখ বেঁধে গহনা ছিনতাই করল দুই দুষ্কৃতী। সোমবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্ক ছড়াল চন্দননগরের মানকুন্ডু আশ্রমপাড়ায়। ঘটনায় আহত বনানী ভট্টাচার্যকে (৭৫) উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক পরিচর্যার পর তাঁকে বাড়ি ফিরতে দেওয়া হয়। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ, তবে এখনো অধরা দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , রিষড়া বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন। তাঁর পরিচারিকা সুলেখা গাইন অন্য বাড়িতে কাজে গিয়েছিলেন। সেই সুযোগে দু’জন দুষ্কৃতী বাড়িতে ঢোকে। মুহূর্তে শিক্ষিকার মুখ চেপে ধরে সেলোটেপ বেঁধে ফেলে। শুরু হয় বেধড়ক মারধর, এমনকি গলা টিপে হত্যারও চেষ্টা করে। পরে তিনি অনুনয় করলে, তাঁরা লুট করে পালিয়ে যায়।

ঘটনায় আতঙ্কিত শিক্ষিকা জানান, 'ওরা আমাকে প্রাণে মেরেই ফেলত। বললাম তোমাদের মুখ ঢাকা চিনি না পুলিশ এলে বলব কি। অনুনয় করেছিলাম আমার সব নিয়ে যাও কিন্তু আমাকে প্রাণে মেরো না। তারপর আমার সব গয়না নিয়ে ওরা পালিয়ে যায়'।
ঘটনাপ্রসঙ্গে বোন জলি চট্টোপাধ্যায় জানান, 'আমি পাশের বাড়িতেই থাকি। রোজই দিদিকে দেখতে আসি তবে গতকাল আসিনি। ২০১৯ সালে জামাইবাবু মারা যাওয়ার পর থেকে এক পরিচারিকা এ বাড়িতে থেকে দিদির দেখাশোনা করে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখি দিদি অসহায় অবস্থায় পড়ে আছে'।
পরিচারিকা সুলেখা গাইন বলেন, 'দশ বছর যখন বয়স তখন থেকেই মামির কাছে আছি। বিয়ের কিছু বছর পর থেকে আবার এই বাড়িতেই উঠি। ওনার বোন আসবেন বলে দরজা খোলা ছিলো। সেই সুযোগেই এতবড় ঘটনা ঘটে। চিৎকার শুনে আমি পাশের বাড়ি থেকে ছুটে আসি '।
প্রতিবেশী মেরী রায় জানান, 'হঠাৎ চিৎকার শুনে আমি আর আমার মেয়ে ছুটে এসে দেখি দিদির মুখ বাঁধা। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এরকম ঘটনা আগে কোনোদিন এই এলাকায় ঘটেনি। সবাই ভীষণ আতঙ্কে আছি আমরা। এরপর পুলিশের নজরদারি আরও বাড়ানো জরুরি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের