নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় তৃণমূল কর্মীদের অসন্তোষের ছবি প্রকাশ্যে আসছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ – এমনই ঘটনা সামনে এসেছে। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নবীন বাগকে পছন্দ হয়নি। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন একঝাঁক তৃণমূল নেতা।
খণ্ডঘোষের একঝাঁক তৃণমূল নেতার অভিযোগ, দলে থেকে যারা দলের বিরুদ্ধে গদ্দারি করে তাঁদের সম্মান দিচ্ছে দল। অথচ দলের জন্মলগ্ন থেকে লড়াই করতে গিয়ে যারা জেল খেটেছেন, দিনের পর দিন বাড়ি ছাড়া থেকেছেন দলে ব্রাত্য তাঁরা। এর প্রতিবাদে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ একাধিক অঞ্চল সভাপতি।
তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিক ইসলামের অভিযোগ, "প্রার্থীকে মানা বা না মানা তা নিয়ে আমাদের কোনও ভূমিকা নেই। রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। দলের জন্মলগ্ন থেকে এই দলের আমরা অন্ধ কট্টর সমর্থক ছিলাম। দল আমাদের তাড়িয়ে দিয়েছে। আমরা আগেই জানিয়েছিলাম নবীন বাগ দলের প্রার্থী হলে আমরা দল বেঁধে পদত্যাগ করব। আমরা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়কে দলের প্রার্থী হিসেবে দেখতে চাই।“
তাঁর আরও অভিযোগ, “চ্যালেঞ্জ করছি বিশ্বনাথ রায়কে প্রার্থী করা হলে নবীন বাগের হিম্মত থাকলে তাঁকে হারিয়ে দেখাক। কেউ চাকরি বিক্রির টাকা নিয়ে বহাল তবিয়তে আছে। অথচ আমরা যারা দলের প্রার্থীকে জিততে সাহায্য করছি দল আমাদের দেখছে না। কোন যুক্তিতে সিপিএম থেকে আসা এক ব্যক্তি বছরের পর বছর তৃণমূলের প্রার্থী হচ্ছেন? দল আমাদের কথা ভাবে না। তাই আমরা নবীন বাগকে প্রার্থী হিসেবে মানতে রাজি নই। আমরা এই দল ছেড়ে দিতে চাইছি। আমরা পদের লোভী নই।“
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের