নিজস্ব প্রতিনিধি , মালদহ - তৃণমূল - বিজেপির পর এবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ কংগ্রেসের অন্দরে। চাঁচলে কংগ্রেস প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে তুমুল বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
রবিবার সন্ধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস রাজ্যের ২৮৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় আসিফ মেহবুবকে। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের একাংশ কর্মী-সমর্থক। অভিযোগ, প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়। তাদের দাবি, আসিফ মেহবুবের বদলে আনজারুল হককে প্রার্থী করতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে ভোটের আগে মালদহের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের