নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দোরগোড়ায় করা নাড়ছে বিধানসভা নির্বাচন। আর ভোটের আগে প্রচারে ঝাঁপালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভারতীয় জাতীয় কংগ্রেস তাঁকে বহরমপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরই মঙ্গলবার সকালে নিজের গড়ে পায়ে হেঁটে শুরু করলেন নির্বাচনী প্রচার।
মঙ্গলবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী এলাকায় পায়ে হেঁটে প্রচারে নামেন অধীর চৌধুরী। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোটের সমর্থন চান। এরপর ভাকুড়ি এক নম্বর পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ' ভোটে দাঁড়িয়েছি। ভোটারদের কাছে ভোট চাওয়া তো আমার অধিকার। এটা আমার পরিচিত এলাকা হলেও ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য পথে নেমেছি। মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন।'
নিজের রাজনৈতিক শিকড়ের কথাও এদিন স্মরণ করেন তিনি। অধীরের কথায়, ' এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এখানে এই বাজরটা আমরা নিজেরাই তৈরি করেছি। সবকিছুই তো ঝুপড়ি ছিল আগে। এখানকার স্থানীয় মানুষদের থেকে অল্প অল্প টাকা নিয়ে আমরা এখানে সব তৈরি করেছিলাম।' প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বহরমপুরে সক্রিয় হয়ে উঠেছেন অধীর রঞ্জন চৌধুরী। নিজের শক্ত ঘাঁটি থেকেই প্রচার শুরু করলেন তিনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের