নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই মনোনীত ব্যক্তিকে পাল্টানোর দাবিতে ফেটে পড়ল গেরুয়া শিবিরের অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। উচ্চ নেতৃত্ব বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। এখন দেখার, কর্মীদের জেদের মুখে পদ্ম শিবির তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কি না।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে পূর্বস্থলী উত্তর কেন্দ্রে গোপাল চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে। এরপর থেকেই দলের একাংশের মধ্যে গভীর ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। অভিযোগ, গোপালবাবু নিচুতলার লোকেদের সঙ্গে সুসম্পর্ক রাখেন না, এমনকি তাঁর আচার-আচরণও ভালো নয়।

যার জেরে রবিবার সন্ধ্যা নাগাদ রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য অঞ্চলের প্রায় শতাধিক সমর্থক ২০টি চারচাকা গাড়িতে চেপে সরাসরি কলকাতার অফিসে হাজির হন। সেখানে তাঁরা মুখ বদলের দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখান। এর আগে বিষয়টি নিয়ে কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসুকেও জানানো হয়েছিল। বিক্ষোভকারীদের স্পষ্ট কথা- গোপালবাবু ছাড়া অন্য যেকোনো যোগ্য মানুষকে টিকিট দেওয়া হোক।
আন্দোলনকারী এক ব্যক্তি জানান, 'প্রার্থীর ব্যবহারের কারণে সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁকে আমরা কোনোভাবেই মেনে নেব না। সব কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দাবি না মানলে আমরা ভোটে সহযোগিতা করব না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের