নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আইসিএসই (দশম) পরীক্ষায় সর্বভারতীয় ও রাজ্যস্তরে তৃতীয় স্থান অর্জন করে নজির গড়ল অদ্রিয় চক্রবর্তী। কৃষ্ণনগর বিশপ মরো স্কুলের এই ছাত্র ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে। মেধাবী এই পড়ুয়ার অভাবনীয় সাফল্যে পরিবারসহ গোটা নদীয়া জেলায় বর্তমানে গর্বের আবহ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর পৌরসভার বি এল চ্যাটার্জি লেন নেদের পাড়া এলাকার বাসিন্দা অদ্রিয়। ছোটবেলা থেকেই মেধার পরিচয় দিয়ে আসা এই ছাত্র প্রতিটি শ্রেণিতেই প্রথম স্থান অধিকার করত। এবার বোর্ডের চূড়ান্ত পরীক্ষাতেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে নদীয়া জেলা তথা রাজ্যে কৃতিদের তালিকায় জায়গা করে নিয়েছে সে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গিটার বাজানো, আবৃত্তি ও লেখালেখিতেও বিশেষ পারদর্শী এই কিশোর। এছাড়া ফুটবল, ব্যাডমিন্টনের প্রতিও তার প্রবল আগ্রহ রয়েছে।
ভবিষ্যতে আরও বড় সাফল্যের লক্ষ্য নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় অদ্রিয়। পড়াশোনার সুশৃঙ্খল অভ্যাস ও অধ্যবসায় দেখে মুগ্ধ শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক সকলেই। নিজের শখ, পড়াশোনা- দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার এই সাফল্যের চাবিকাঠি। এই ফলের পর স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে নেদের পাড়া এলাকায়।
সাফল্যের বিষয়ে অদ্রিয় চক্রবর্তী জানায়, ‘ফলাফল দেখে আমি যথেষ্ট খুশি। পড়াশোনা করতে আমি বরাবরই ভালোবাসি। যদিও আমার লক্ষ্য ছিল ১০০ শতাংশ নম্বর পাওয়া, তবুও যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। তবে আগামী দিনের পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে পূর্ণ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারি, সেই দিকেই আমার নজর থাকবে। নিজের পড়ার জগৎ বজায় রেখেই অন্য সব কাজ করতে ভালোবাসি’।
অদ্রিয়র মা জানান, 'বাচ্চারা ৯-১০ ক্লাসে উঠলে অনেক সময় মোবাইল বা টিভিতে আসক্ত হয়ে পড়ে। এই সময় মায়েদের কড়া নজর রাখা দরকার। প্রতিদিন স্কুল থেকে এলে খাতা বা ব্যাগ চেক করে পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না দেখা প্রয়োজন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা এবং সন্তানদের সঙ্গে কথা বলা খুব জরুরি। আমি যতটা পেরেছি করেছি। প্রত্যেক অভিভাবক এভাবে সচেতন থাকলে অনেকেই ভালো ফল করবে'।
ছেলের সাফল্যে অদ্রিয়র বাবা বলেন, 'আমি ভীষণ খুশি। যা আশা করেছিলাম, ঠিক সেটাই হয়েছে। কারণ এল কেজি থেকে এখন পর্যন্ত ছেলে সবসময় প্রথম হয়ে এসেছে। ছোট থেকেই পড়াশোনার প্রতি ওর প্রবল আগ্রহ আমাকে অনুপ্রাণিত করে। তবে ছেলে সবথেকে বেশি সাপোর্ট ওর মায়ের কাছ থেকেই পেয়েছে'।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...