নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি প্রকল্পের কাজে ব্যবহৃত লক্ষাধিক টাকার পাইপ অন্যত্র সরানোর আগেই ২ জনকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর থানা এলাকায়। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের সক্রিয় ভূমিকায় প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে রাতে পিএইচইডি-র এক সরকারি ঠিকাদার শান্তিপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানান। তার দাবি, কাজের জায়গা থেকে প্রায় ৮ লক্ষ টাকার জলের পাইপ উধাও হয়ে গেছে। খবর পেতেই তদন্ত শুরু করে পুলিশ ও চলে ব্যাপক তল্লাশি অভিযান।

অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি আমবাগানের ভিতরে পাইপ ভর্তি একটি লরি লুকিয়ে রাখা হয়েছে। এরপর সেখানে হানা দিয়ে গাড়ি-সহ ২ জনকে আটক করা হয়। ধৃতদের নাম হাসান শেখ ও চালক প্রশান্ত মণ্ডল। তদন্তকারীদের অনুমান, এই চক্রের মূল মাথা হাসান শেখ।
সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার ফের ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক ধারণা, এই পাচারচক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। পুরো নেটওয়ার্কের সন্ধান পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে হাসান শেখ জানান, 'আমার বাড়ি মুর্শিদাবাদে। আমরা শুধুই কাজ করি। আমাদের বলা হয়েছিল কাগজপত্র আছে, তাই মাল নিয়ে যেতে। রামপুরহাট থেকে ডানকুনির দিকে যাচ্ছিলাম। জিনিসগুলো চোরাই কি না, সেটা আমাদের জানা ছিল না। শুধু একটা চালান দেখানো হয়েছিল। গাড়িতে আমি আর ড্রাইভার ছিলাম'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের