নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোট যত এগোচ্ছে তত রাজ্যে উত্তেজনার পারদ চড়ছে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের। এবার সেই একই ছবি উঠে আসলো সুটকাবাড়ি এলাকায়। প্রচার সেরে ফেরার পথে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে রথীন্দ্রনাথ বসুকে। মঙ্গলবার সুটকাবাড়ি এলাকায় প্রচার কর্মসূচি সেরে ফিরছিলেন তিনি। সেই সময়েই তার কনভয় ঘিরে ধরে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, কনভয়ের গাড়িগুলিকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় এবং বাঁশ-লাঠি নিয়ে হামলা করা হয়। এতে কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে যায়।
শুধু তাই নয়, ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন বলেও অভিযোগ। ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, রাজ্যে চলা SIR প্রক্রিয়ার কারণে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের